১২:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নাভারণে হাইওয়ে পুলিশের অভিযান: ২ কেজি গাঁজাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৫০১

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজার এলাকায় বেনাপোল–যশোর মহাসড়কে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মোঃ শামীম বাবু (২১) নামে এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে মোটরসাইকেলে থাকা অপর এক ব্যক্তি পুলিশের থামার সংকেত পেয়ে পালিয়ে যায়।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ৩৫ মিনিটে নাভারণ ব্রিজের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নাভারণ হাইওয়ে থানার এসআই (নিরস্ত্র) মোঃ কেরামত আলী, এএসআই (নিরস্ত্র) মোঃ মফিজুর রহমানসহ পুলিশের একটি দল নিয়মিত দিবাকালীন জরুরি মোবাইল ডিউটিতে নিয়োজিত ছিলেন। এ সময় নাভারণ থেকে যশোরগামী একটি মোটরসাইকেলে দুই ব্যক্তিকে যেতে দেখে তাঁদের সন্দেহ হয়। পরে পুলিশ মোটরসাইকেলটিকে থামার সংকেত দেয়।

পুলিশের সংকেত পেয়ে মোটরসাইকেলে থাকা একজন নেমে দৌড়ে পালিয়ে যায়। অন্যজনকে আটক করা হয়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আটক মোঃ শামীম বাবু যশোরের বেনাপোল থানার রঘুনাথপুর গ্রামের সোহেল রানার ছেলে।

এ ঘটনায় ১৩ অক্টোবর ২০২৬ তারিখে নাভারণ হাইওয়ে থানায় জিডি নম্বর ৩৬২ মূলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

নাভারণে হাইওয়ে পুলিশের অভিযান: ২ কেজি গাঁজাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

নাভারণে হাইওয়ে পুলিশের অভিযান: ২ কেজি গাঁজাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

আপডেট: ১২:০০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬