০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ঝিকরগাছায় বিকাশ প্রতিনিধির রহস্যজনক নিখোঁজ, সাড়ে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৪৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫১৩

যশোরের ঝিকরগাছা উপজেলায় প্রায় ৮ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মিকাইল হোসেন নামে এক বিকাশ প্রতিনিধি নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, ঝিকরগাছা বাজারে বিএম হাই স্কুল সংলগ্ন সেতু টেলিকম থেকে উল্লিখিত অর্থ নিয়ে তিনি উধাও হয়ে যান। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মিকাইল হোসেন উপজেলার চন্দ্রপুর গ্রামের ইসলাম আলীর ছেলে। তিনি সেতু টেলিকমে বিকাশের ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) হিসেবে ২০২৫ সালের ১ জুলাই থেকে কর্মরত ছিলেন। বুধবার (২৯ এপ্রিল) সকালে প্রতিদিনের মতো কর্মস্থলের উদ্দেশ্যে বের হলেও নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হননি।এতে সন্দেহের সৃষ্টি হলে প্রতিষ্ঠানের ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কোনো উদ্বেগ লক্ষ্য করা যায়নি বলে জানা গেছে।
পরবর্তীতে সেতু টেলিকমের ম্যানেজার তানভীরুজ্জান বাদী হয়ে ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, পরিবারের সদস্যদের যোগসাজশে মিকাইল হোসেন প্রতিষ্ঠানের অর্থ নিয়ে আত্মগোপনে থাকতে পারেন।
ঘটনাটি তদন্ত করছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বাধিক পঠিত

নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে রাতের মিছিল: যশোরে সাবেক মন্ত্রী-৫ সাবেক এমপিসহ ৪০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

ঝিকরগাছায় বিকাশ প্রতিনিধির রহস্যজনক নিখোঁজ, সাড়ে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

আপডেট: ০৫:৪৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬