০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা সাময়িক স্থগিত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৫১১

যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা গ্রহণ করেন, সেসব দেশকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কারণে অভিবাসী ভিসা আবেদনকারীদের যাচাই-বাছাই প্রক্রিয়া আরও কঠোরভাবে পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দূতাবাস জানিয়েছে, এই পুনর্মূল্যায়ন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অভিবাসী ভিসা ইস্যু কার্যক্রম স্থগিত থাকবে। তবে পর্যটক, শিক্ষার্থীসহ অন্যান্য অনভিবাসী ভিসার ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য নয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হতে পারেন—এমন সম্ভাব্য আবেদনকারীদের শনাক্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং এতে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে।

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা সাময়িক স্থগিত

যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা সাময়িক স্থগিত

আপডেট: ০৪:৩৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬