০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আঞ্চলিক শান্তি ও যুক্তরাষ্ট্র সংলাপ ইস্যুতে বৈঠক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৪৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৫১০

আব্বাস আরাগচি পাকিস্তান সফরে পৌঁছে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-এর সঙ্গে বৈঠক করেছেন। শনিবার (২৫ এপ্রিল) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ইসলামাবাদ-এ অনুষ্ঠিত এই বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সংলাপ এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়। এ ক্ষেত্রে পাকিস্তানের চলমান কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এর আগে সংবাদমাধ্যম ডনের খবরে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার সম্ভাব্য শান্তি আলোচনায় অংশ নিতে ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছায়। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) রাতে আব্বাস আরাগচির নেতৃত্বে প্রতিনিধিদলের বিমান পাকিস্তানে অবতরণ করে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সফরকালে আরাগচিকে স্বাগত জানান উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষা বাহিনীর প্রধান আসিম মুনির এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তাহির আন্দ্রাবি আরও বলেন, সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চলমান উদ্যোগ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সর্বাধিক পঠিত

যশোরে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আঞ্চলিক শান্তি ও যুক্তরাষ্ট্র সংলাপ ইস্যুতে বৈঠক

আপডেট: ০২:৪৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬