০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

যশোরে ‘বউ আনতে গিয়ে’ দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৩৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৫৪৫

নিজস্ব প্রতিবেদক, যশোর | যশোরের সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) রাত ৮টার দিকে ছোট ও বড় দোগাছিয়া গ্রামে এই সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ছোট দোগাছিয়া গ্রাম থেকে প্রথম পক্ষের লোকজন বড় দোগাছিয়া গ্রামে দ্বিতীয় পক্ষের বাড়িতে ‘বউ আনতে’ যান। সেখানে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। বাকবিতণ্ডা একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

* ছোট দোগাছিয়া গ্রামের: রাকিব (২৬), বাপ্পী (২৬), সিরাজুল গাজী (৫০) ও শাকিব (১৭)। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
* বড় দোগাছিয়া গ্রামের: আব্দুর রহমান (২৭)।

আহতরা সংঘর্ষের পর রাতেই যশোর জেনারেল হাসপাতালে গিয়ে ভর্তি হন। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের শরীরে আঘাতের চিহ্ন থাকলেও বর্তমানে তারা আশঙ্কামুক্ত।
এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সর্বাধিক পঠিত

আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ, বাংলাদেশে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহে সংকটের আশঙ্কা

যশোরে ‘বউ আনতে গিয়ে’ দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫

আপডেট: ০৩:৩৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬