০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

নিখোঁজের তিন দিন পর যশোরে আসা ফরিদপুরের সেই তুষার উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:২৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১২

যশোর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল নিখোঁজ যুবক মোহাম্মদুল ওরফে তুষারের (২৪) পরিবার। ফরিদপুর থেকে যশোরে বেড়াতে এসে নিখোঁজ হওয়ার তিন দিন পর তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। মূলত পথ ভুলে ঢাকায় চলে গিয়েছিলেন সহজ-সরল এই যুবক।

তুষার ফরিদপুর থেকে যশোরের কুয়াদায় তার মামাবাড়িতে বেড়াতে এসেছিলেন। গত তিন দিন আগে মামাবাড়ি থেকে শহরের চাচড়া এলাকায় কাকার বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হন তিনি। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিল। এই ঘটনায় তার পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিল।

তুষারের নিখোঁজ সংবাদটি ‘-সহ বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্বের সাথে প্রকাশিত হয়। সংবাদটি ছড়িয়ে পড়লে দেশবাসীর সহযোগিতা ও পরিবারের নিরলস প্রচেষ্টায় তার অবস্থান নিশ্চিত হওয়া যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে:
* তুষার অত্যন্ত সহজ-সরল প্রকৃতির হওয়ায় ভুলবশত যশোর থেকে ঢাকার বাসে উঠে পড়েন।
পথ চিনতে না পেরে তিনি ঢাকায় চলে যান।
* সংবাদ দেখে সচেতন মানুষের দেওয়া তথ্য ও পরিবারের তৎপরতায় তাকে ঢাকা থেকে উদ্ধার করা সম্ভব হয়।

তুষারকে ফিরে পেয়ে তার বাবা আবুল হোসেন এবং ভাই শামিম হোসেন মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন। নিখোঁজের সংবাদটি প্রচার করে তাকে খুঁজে পেতে সহায়তা করায় তারা ‘রাত-দিন নিউজ’ কর্তৃপক্ষ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য শেয়ারকারী সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
বর্তমানে তুষার শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন এবং পরিবারের সাথেই রয়েছেন।

সর্বাধিক পঠিত

অভয়নগরে রোমান জুট মিলে অগ্নিকাণ্ড:

নিখোঁজের তিন দিন পর যশোরে আসা ফরিদপুরের সেই তুষার উদ্ধার

আপডেট: ০১:২৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬