০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

হাতপাখার প্রার্থীদের পরিকল্পিতভাবে হারানো হয়েছে’: ফয়জুল করীম

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫০৮

বরিশাল সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনকে ‘সাজানো’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি অভিযোগ করেন, দেশজুড়ে হাতপাখা প্রতীকের প্রার্থীদের পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল ক্লাব মিলনায়তনে আলেম-ওলামা ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে ফয়জুল করীম বলেন, “বিগত নির্বাচন ছিল একটি সাজানো নাটক। জনগণের রায়কে তোয়াক্কা না করে ফলাফল নির্ধারণ করা হয়েছে।”
দেশের চলমান আর্থিক সংকট ও ব্যাংক খাতের বিশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “ব্যাংকের টাকা এ দেশের সাধারণ জনগণের, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়।” তিনি অতিদ্রুত আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।
অপরাধ দমনে কঠোর হওয়ার দাবি
সম্প্রতি নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ফয়জুল করীম বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি প্রশাসনের প্রতি তাগিদ দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সভাপতি অধ্যাপক লোকমান হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ ও পেশাজীবী নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগরের সাধারণ সম্পাদক মওলানা মুহাম্মাদ আবুল খায়ের।

সর্বাধিক পঠিত

অভয়নগরে রোমান জুট মিলে অগ্নিকাণ্ড:

হাতপাখার প্রার্থীদের পরিকল্পিতভাবে হারানো হয়েছে’: ফয়জুল করীম

আপডেট: ১১:০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬