০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

৯ কোটির চেক বাউন্স মামলা: জামিন পেলেন না রাজপাল যাদব, রাত কাটছে তিহাড় জেলে

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১০

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদবের সময়টা এখন মোটেও হাসিখুশির যাচ্ছে না। ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় বড় ধরনের আইনি ধাক্কা খেলেন তিনি। দিল্লির উচ্চ আদালত তার জামিনের আবেদন খারিজ করে দেওয়ায় আপাতত দিল্লির তিহাড় জেলেই বন্দি থাকতে হচ্ছে এই অভিনেতাকে।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিল্লির উচ্চ আদালত রাজপাল যাদবের জামিন আবেদন নাকচ করে দেন। জামিন বাতিলের পাশাপাশি আদালত তাকে কড়া ভাষায় ভর্ৎসনাও করেন। জানা গেছে, সম্প্রতি নিজের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানের অজুহাতে তিনি জামিন চেয়েছিলেন, কিন্তু আদালত সেই আবেদন গ্রহণ করেনি। আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

এই আইনি জটিলতার সূত্রপাত এক দশক আগে। ২০১২ সালে রাজপাল যাদব তার পরিচালিত চলচ্চিত্র ‘আতা পাতা লাপাতা’ নির্মাণের জন্য ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় তিনি চরম আর্থিক সংকটে পড়েন। দীর্ঘ সময় পার হওয়ায় সুদ-আসলে সেই ঋণের পরিমাণ এখন দাঁড়িয়েছে ৯ কোটি টাকায়।
টাকা পরিশোধের জন্য আদালত তাকে একাধিকবার সুযোগ দিলেও তিনি বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। এর আগে ২০১৮ সালেও এই একই মামলায় তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পেলেও বকেয়া অর্থ পরিশোধ করতে না পারায় পুনরায় আইনি গ্যাঁড়াকলে পড়েন। গত ৫ ফেব্রুয়ারি তিনি আদালতে আত্মসমর্পণ করতে বাধ্য হন।

পর্দার এই ‘হাসির রাজা’র এমন দুর্দিনে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। রাজপালের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বেশ কয়েকজন সহকর্মী তার প্রতি সমবেদনা জানিয়েছেন। সূত্রমতে, বলিউডের কয়েকজন প্রভাবশালী তারকা তাকে এই আর্থিক সংকট থেকে উত্তরণে সাহায্য করার আশ্বাস দিয়েছেন।
আপাতত সোমবারের শুনানির দিকেই তাকিয়ে আছেন রাজপাল ভক্তরা। সেদিন আদালত কোনো শিথিলতা দেখায় কি না, সেটাই এখন দেখার বিষয়।

সর্বাধিক পঠিত

কারাগার থেকে সংসদে: লুৎফুজ্জামান বাবরসহ তিন নেতার অভাবনীয় প্রত্যাবর্তন

৯ কোটির চেক বাউন্স মামলা: জামিন পেলেন না রাজপাল যাদব, রাত কাটছে তিহাড় জেলে

আপডেট: ০৫:০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬