০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

যশোরে পিকআপের ধাক্কায় পল্লী চিকিৎসক গুরুতর আহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৪৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৭

সদর উপজেলার হুশতলা র‍্যাব অফিসের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন হুশতলার বাসিন্দা ও পল্লী চিকিৎসক মধুসুদন অধিকারী (৭০)। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী হুশতলা মোড়ে মুড়লি ও মনিহার সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
দুর্ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পল্লী চিকিৎসক মধুসুদন অধিকারী প্রতিদিনের মতো রেলস্টেশন-সংলগ্ন তাঁর ‘মিথিলা ফার্মেসি’ বন্ধ করে মোটরসাইকেলে করে বাসার দিকে যাচ্ছিলেন। হুশতলা র‍্যাব অফিসের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা একটি পিকআপ ভ্যান তাঁর মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। ধাক্কা দিয়েই পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহত মধুসুদন অধিকারীর অবস্থা আশঙ্কাজনক।
সড়ক দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী হুশতলা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামেন। তাঁরা অভিযোগ করেন, এই স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি, যার ফলে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধরা একটি মুরগিবোঝাই ট্রাক আটকে দেন
খবর পেয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেন। তিনি দ্রুত দুর্ঘটনাকারী পিকআপ চালককে আটকের আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত স্পিড ব্রেকার নির্মাণের বিষয়েও এলাকাবাসীকে আশ্বস্ত করেন। পুলিশের আশ্বাসে পরিস্থিতি শান্ত হলে বিক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ তুলে নিয়ে বাড়ি ফিরে যান।

সর্বাধিক পঠিত

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা

যশোরে পিকআপের ধাক্কায় পল্লী চিকিৎসক গুরুতর আহত

আপডেট: ০২:৪৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫