যশোর সদর উপজেলার রায়মানিক দাইতলা গ্রামে নয় বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় এক মুদি দোকানির বিরুদ্ধে। গত ৩ ডিসেম্বর এই ঘটনা ঘটলেও, শিশুটি অসুস্থ হয়ে পড়লে সোমবার রাতে বিষয়টি জানাজানি হয়। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০টার দিকে শিশুটি একই এলাকার মুদি দোকানি সোহাগের দোকানে ‘সেন্টার ফ্রুট’ (ক্যান্ডি) কিনতে যায়। অভিযোগ অনুযায়ী, এই সুযোগে দোকানি সোহাগ কৌশলে শিশুটির মুখ চেপে ধরে দোকানের পাশের একটি গুদামের (গোডাউনের) ভেতরে নিয়ে যায়। সেখানে মুখ গামছা দিয়ে বেঁধে সে শিশুটিকে ধর্ষণ করে।
ধর্ষণের শিকার শিশুটি সোমবার (৮ ডিসেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে ঘটনাটি প্রকাশ পায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে রাত আটটার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে।
বিষয়টি জানাজানি হওয়ার পরপরই অভিযুক্ত মুদি দোকানি সোহাগ এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে
এ বিষয়ে কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং শিশুটিকে দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। অভিযুক্ত সোহাগকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান পুরোদমে অব্যাহত রয়েছে।”
০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনাম:
যশোরে মুদি দোকানির বিরুদ্ধে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৭:১৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- ৫৫০
সর্বাধিক পঠিত





















