০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

যশোর জেনারেল হাসপাতালে রোগীর মোবাইল ছিনতাই আটক ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৭

যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টার সময় এক যুবককে হাতেনাতে আটক করে হাসপাতাল ফাঁড়ির পুলিশ ও সাধারণ মানুষ। গতকাল সোমবার (৮ ডিসেম্বর, ২০২৫) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে।
আটককৃত যুবকের নাম মোহাম্মদ আনোয়ারুল (২৬)। সে যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের আফসার আলীর ছেলে।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় হাসপাতালের তৃতীয় তলায় অপেক্ষারত একটি সাত বছর বয়সী শিশু তার হাতে থাকা একটি আইটেল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে খেলা করছিল। এই সুযোগে আনোয়ারুল হঠাৎ শিশুটির কাছে এসে তার হাত থেকে দ্রুত মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে দৌঁড় দেয়।
মোবাইল ফোন ছিনিয়ে পালানোর মুহূর্তে সেখানে উপস্থিত থাকা রোগীর স্বজন ও হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা বিষয়টি লক্ষ্য করেন। তারা তাৎক্ষণিক ধাওয়া করে আনোয়ারুলকে ধরে ফেলেন।
পরে হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্যরা ছিনতাইকারী যুবক আনোয়ারুলকে এবং উদ্ধার হওয়া মোবাইল ফোনটি নিজেদের হেফাজতে নেন। এরপর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানা পুলিশকে খবর দেওয়া হয়।
আটককৃত আনোয়ারুলকে বর্তমানে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বাধিক পঠিত

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা

যশোর জেনারেল হাসপাতালে রোগীর মোবাইল ছিনতাই আটক ১

আপডেট: ০৭:১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫