০৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

গরু চোরাচালান ও অনুপ্রবেশ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২ ভারতীয়সহ আটক ৩

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৭৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত এলাকা থেকে গরু চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুজন ভারতীয় এবং একজন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, শুক্রবার রাতে ৫৩ বিজিবির মাসুদপুর বিওপির একটি টহল দল মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রাম থেকে তাদের আটক করে।

মো. আব্দুল কাদির (ভারতের মালদা জেলার বৈষ্ণবনগর থানার পার বৈদ্যনাথপুর গ্রামের)। মো. দেলোয়ার হোসেন (ভারতের মালদা জেলার বৈষ্ণবনগর থানার পার বৈদ্যনাথপুর গ্রামের)।মো. মারুফ (বাংলাদেশের শিবগঞ্জের তারাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে)।
লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান জানান, বুধবার ভোর ৪টার দিকে দুই ভারতীয় নাগরিক গরু নিয়ে কাটাতারবিহীন ফতেহপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তারা গরুগুলো বাংলাদেশের ফজেলের কাছে হস্তান্তর করেন।
ভোর হয়ে যাওয়ায় তারা আর ভারতে ফিরে যেতে পারেননি। ফলে তারা পদ্মার দুর্গম চরাঞ্চলে লুকিয়ে থাকেন। পরে তারা তাদের সহযোগী মো. মারুফের বাড়িতে আশ্রয় নেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবি টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
৫৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক আরও জানান, আটককৃত তিনজনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বাধিক পঠিত

দীর্ঘ বন্দিজীবনের অবসান, বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

গরু চোরাচালান ও অনুপ্রবেশ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২ ভারতীয়সহ আটক ৩

আপডেট: ০৯:২২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫