বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজ (বৃহস্পতিবার) মধ্যরাতের পর অথবা আগামীকাল (শুক্রবার) সকালের মধ্যে তাকে লন্ডনের উদ্দেশে নিয়ে যাওয়া হতে পারে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই গুরুত্বপূর্ণ সফরে চিকিৎসক এবং ব্যক্তিগত সহকারীসহ মোট ১৪ জন বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকবেন।
সফরসঙ্গীরা হলেন:পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান চিকিৎসকবৃন্দ: ডা. জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী (চেয়ারপারসনের উপদেষ্টা), ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন। হাসান শাহরিয়ার ইকবাল (এসএসএফ), সৈয়দ সামিন মাহফুজ (এসএসএফ) ব্যক্তিগত সহকারী: আব্দুল হাই মল্লিক (ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী), মাসুদের রহমান (অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি)।গৃহকর্মী: ফাতেমা বেগম ও রূপা শিকদার
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। সেখানে ১১৭ দিন চিকিৎসা শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন।
০২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনাম:
উন্নত চিকিৎসার জন্য আজ মধ্যরাতে লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৪:২৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- ৫৫২
সর্বাধিক পঠিত




















