০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সারাদেশে শিক্ষক কর্মবিরতি চলেও যশোরে সচল প্রাথমিক বিদ্যালয়

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৭২

বেতন বৃদ্ধি ও পদোন্নতিসহ তিন দফা দাবিতে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা যখন লাগাতার কর্মবিরতি পালন করছেন, ঠিক তখন যশোরে এই কর্মসূচির কোনো প্রভাব পড়েনি। জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
অন্যদিকে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার হওয়ায় সেখানেও স্বাভাবিকভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করার নির্দেশনা রয়েছে। যশোর শহরের প্রাথমিক বিদ্যালয়গুলো সেই নির্দেশনা মেনে দ্রুত পরীক্ষা কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। ১৬ ডিসেম্বরের আগে পরীক্ষা শেষ করার বাধ্যবাধকতা থাকায় শিক্ষকরা নিয়মিত তাদের দায়িত্ব পালন করছেন।
মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা খাতুন বলেন, “কর্মসূচি পালনে আমাদের ওপর কোনো চাপ নেই। শিক্ষকরা তাদের একাডেমিক দায়িত্ব পালন করছেন। আজ (৩ ডিসেম্বর) শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা চলছে।”
একই চিত্র দেখা গেছে যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। প্রধান শিক্ষক সৈয়দা শিরিন সুলতানা জানান, “আমাদের স্কুলে কোনো শিক্ষক কর্মবিরতি পালন করছেন না। ফলে অভিভাবক ও শিক্ষার্থীদের কোনো সমস্যা হচ্ছে না। আমরা ১০ ডিসেম্বরের মধ্যেই বার্ষিক পরিক্ষা অনুষ্ঠিত হবে
এদিকে, সারাদেশের সহকারী শিক্ষকরা গত ২৭ নভেম্বর থেকে কর্মবিরতি পালন করে আসছেন। তাদের সংগঠন সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ ৩ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণে পদক্ষেপ নেওয়া না হলে আজ, ৪ ডিসেম্বর থেকে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘তালাবদ্ধ’ কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। সংগঠনটি সকল সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সর্বাধিক পঠিত

দীর্ঘ বন্দিজীবনের অবসান, বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

সারাদেশে শিক্ষক কর্মবিরতি চলেও যশোরে সচল প্রাথমিক বিদ্যালয়

আপডেট: ১১:২১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫