১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অবস্থান: শার্শা ও বেনাপোল ছাত্রদলের ৩ শীর্ষ নেতাকে কেন্দ্রীয় শোকজ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৫৯৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নানা ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে যশোর জেলার শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য কেন তাদের বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন খান।
বেনাপোল পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ।, তারা দায়িত্বশীল পদে আসীন থেকে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নানা ধরনের কর্মকাণ্ড করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এই তিন নেতাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছে। এই সময় তাদের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে ব্যাখ্যা দিতে হবে।,নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশক্রমে দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম এই নির্দেশনা প্রদান করেন।

সর্বাধিক পঠিত

ঝিকরগাছায় ১৬ দিন ধরে নিখোঁজ কিশোর রাকিব, সন্তানের অপেক্ষায় মায়ের বুকভরা আর্তনাদ

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অবস্থান: শার্শা ও বেনাপোল ছাত্রদলের ৩ শীর্ষ নেতাকে কেন্দ্রীয় শোকজ

আপডেট: ১১:২১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫