মেহেদী হাসান যশোর প্রতিনিধি,।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব-এর পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জনসমাবেশে জনতার ঢল নামে, যা এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
মঙ্গলবার (নভেম্বর ২৫, ২০২৫) অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই সমাবেশটি আয়োজিত হয়। জনসমাবেশের মূল স্লোগান ছিল— ধানের শীষের প্রতীকে বিজয়ের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার।
উক্ত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব।
সমাবেশে বক্তব্যকালে ইঞ্জিনিয়ার আইয়ুব জনগণের বিপুল উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই জনসমাবেশ প্রমাণ করে অভয়নগর ও বাঘারপাড়ার জনগণ পরিবর্তন চায়। আপনারা যদি ধানের শীষকে বিজয়ী করেন, তবে এলাকার জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ সুরক্ষিত হবে।” তিনি বেকারত্ব দূরীকরণ, কৃষি উন্নয়ন এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

অভয়নগর উপজেলা বিএনপি ও নওয়াপাড়া পৌর বিএনপি এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করেন। সমাবেশে দলটির স্থানীয় শীর্ষ নেতা-কর্মী থেকে শুরু করে তৃণমূলের হাজার হাজার সাধারণ ভোটার, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন, যা জনসভায় এক বিশাল উদ্দীপনা সৃষ্টি করে। বক্তারা দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়ে সরকারের ব্যর্থতা ও জনগণের দুর্ভোগের চিত্র তুলে ধরেন।
এই জনসমাবেশ আসন্ন নির্বাচনে যশোর-৪ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে এক শক্তিশালী জনমত তৈরিতে সহায়ক হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।



















