১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া: হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণের কারণে শ্বাসকষ্ট

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৫৫০

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ বা সিসিইউ) রাখা হয়েছে। হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় তার তীব্র শ্বাসকষ্ট দেখা দেওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এদিকে, তাঅবস্থার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে ইসলামী ঐক্যজোট।
হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে গত রোববার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে জরুরি ভিত্তিতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী সাংবাদিকদের জানান, “ওনার (খালেদা জিয়া) চেস্টে ইনফেকশন হয়েছে। হার্টের সমস্যা আগে থেকেই ছিল। সংক্রমণ হৃদযন্ত্র ও ফুসফুসে ছড়িয়ে পড়ায় তার খুব শ্বাসকষ্ট হচ্ছিল। হাসপাতালে ভর্তির পর দ্রুত পরীক্ষা করে অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।”
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন নিশ্চিত করেন যে, ভর্তির পর থেকে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে এবং তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বিএনপি সূত্রে জানা যায়, লন্ডন থেকে তার ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান সার্বক্ষণিক মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন। ঢাকায় খালেদা জিয়ার পাশে রয়েছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।
গতকাল সোমবার ইসলামী ঐক্যজোট তাদের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করে।
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা রোগে ভুগছেন। সর্বশেষ গত ১৫ অক্টোবরও একদিনের জন্য স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডন যাওয়ার পর তিনি ১১৭ দিন সেখানে অবস্থান করে গত ৬ মে দেশে ফেরেন।

সর্বাধিক পঠিত

ঝিকরগাছায় ১৬ দিন ধরে নিখোঁজ কিশোর রাকিব, সন্তানের অপেক্ষায় মায়ের বুকভরা আর্তনাদ

নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া: হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণের কারণে শ্বাসকষ্ট

আপডেট: ০৩:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫