মো:মেহেদী হাসান যশোর প্রতিনিধি
২৪শে নভেম্বর ২০২৫, সোমবার সন্ধ্যায় যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়নের নওদাপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মতবিনিময় সভা। ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২

(চৌগাছা-ঝিকরগাছা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে এলাকার নানা সমস্যা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন তিনি।



























