০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

যশোরে বিএডিসির সার আত্মসাৎ চক্রের ৩ সদস্য আটক: ২২ লাখ টাকা উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৫৮০

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বিপুল পরিমাণ সরকারি সার প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক সফল অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করেছে। এই অভিযানে তাদের কাছ থেকে নগদ ২২ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন: সুমন মজুমদার (চাঁদপুর), বাবুল দাস (চট্টগ্রাম) এবং মাসুম বিল্লাহ (নারায়ণগঞ্জ)। তারা সকলেই বিএডিসির ডিলার আকিজ রিসোর্স লিমিটেডে কর্মরত ছিলেন। এই ঘটনায় প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইমরুল কায়েস বাদী হয়ে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ৯ থেকে ১০ নভেম্বরের মধ্যে মোট ৭টি ট্রাকে করে ২ কোটি ৫২ লাখ ৮৯ হাজার টাকা মূল্যের ৪৮৪০ বস্তা সার রংপুর, রাজশাহী, নওগাঁ, ফরিদপুর ও রাজবাড়ীসহ বিভিন্ন জেলার গুদামে পাঠানোর কথা ছিল।
তবে ১২ নভেম্বর নির্ধারিত সময়ে সার গন্তব্যে পৌঁছায়নি। পরবর্তীতে ১৬ ও ১৭ নভেম্বর আসামি বাবুল দাস ও পবিত্র কুমার কুণ্ডু কর্তৃপক্ষকে ই-মেইলে জানান যে ট্রাকচালকরা সার চুরি করে পালিয়েছে। এতে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তারা অসঙ্গতিপূর্ণ তথ্য দিতে থাকেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা পুলিশ সুপারকে অবহিত করা হয়।
জেলা ডিবির এসআই বাবলা দাস ও এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে মেসার্স বঙ্গ ট্রেডার্সের অফিস থেকে ওই তিনজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সার চুরির দায় স্বীকার করেন। এরপর আসামি বাবুল দাসের অফিসের ড্রয়ার থেকে আত্মসাৎকৃত অর্থের ২২ লাখ ২৪ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়।
আটককৃত তিনজনকে আজ সোমবার (২৪ নভেম্বর, ২০২৫) বিকেলে যশোরের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বাধিক পঠিত

শার্শায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

যশোরে বিএডিসির সার আত্মসাৎ চক্রের ৩ সদস্য আটক: ২২ লাখ টাকা উদ্ধার

আপডেট: ০৭:৪৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫