০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

যশোরে মগসলিম একাডেমির স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৫৬৫

বখাটে কর্তৃক উত্যক্তের শিকার হয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছে যশোর মুসলিম একাডেমির সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান লামিয়া (১৩)। গতকাল রোববার (২৪ নভেম্বর, ২০২৫) দুপুর দেড়টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে।
হামলার বিবরণ
লামিয়ার বাবা শেখ আনিছুর রহমান জানান, তার মেয়েকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করত ষষ্ঠীতলা পাখিপট্টির বাসিন্দা জয়নালের ছেলে রাজ।
লিখিত অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন লামিয়া স্কুলের দক্ষিণ গেট দিয়ে বের হওয়ার পরই পূর্ব থেকে ওঁত পেতে থাকা রাজ ছুরি হাতে তার ওপর হামলা চালায়। লামিয়া আত্মরক্ষার চেষ্টা করলে ছুরির আঘাতে তার দুই হাতে গুরুতর জখম হয়।
খবর পেয়ে লামিয়ার বাবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করান।
থানায় লিখিত অভিযোগ
এই ঘটনায় শিক্ষার্থীর বাবা শেখ আনিছুর রহমান গতকাল রোববার সন্ধ্যায় কোতোয়ালি থানায় অভিযুক্ত রাজের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সর্বাধিক পঠিত

চুয়াডাঙ্গায় পৃথক তিন স্থানে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

যশোরে মগসলিম একাডেমির স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

আপডেট: ০৭:২৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫