০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

রাজগঞ্জে বহু অপকর্মের হোতা কাদেরের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:২১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৫৫০

মনিরামপুর: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের রামপুর গ্রামের বিতর্কিত ব্যক্তি কাদেরের অপকর্মের বিচারের দাবিতে সোচ্চার হলেন ভুক্তভোগী পরিবারসহ শান্তিপ্রিয় ও সচেতন এলাকাবাসী। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় মশ্বিমনগর ইউনিয়নের রামপুর মোড়ে ঘণ্টাব্যাপী এক প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে রামপুর গ্রামের শতাধিক শিশু, নারী ও পুরুষ অংশ নেন।
বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করে বলেন, রামপুর গ্রামের কাদের একজন মামলাবাজ, সুদখোর, আদমব্যবসায়ী, মাদক ব্যবসায়ী ও নারী লোভী। সে বহু অপকর্মের সঙ্গে জড়িত। এলাকাবাসীর মতে, কাদেরের অত্যাচারে এলাকার নিরীহ মানুষজন অতিষ্ঠ। বিশেষ করে, সে আলেম সমাজকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং নিরীহদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে।
> “কাদের একজন আদম ব্যবসায়ী। বিদেশে লোক নিয়ে যাওয়ার জন্য বহুলোকের কাছ থেকে টাকা নিয়ে, বিদেশে লোক না পাঠিয়ে হয়রানি করে। সে এলাকার প্রায় শতাধিক অসহায় মানুষকে মামলায় হয়রানি করেছে এবং প্রায় অর্ধশতাধিক পরিবার তার অত্যাচারে বাড়িছাড়া হয়েছে।”
> — ভুক্তভোগী এলাকাবাসী
> নারী ও আলেমদের প্রতি বিদ্বেষ
স্থানীয় মসজিদের ইমাম মো. রাসেল হোসেন বলেন, “যারা মসজিদে নামাজ পড়েন, কাদের তাদের দেখতে পারে না এবং গালিগালাজ করে। বিশেষ করে আলেমদের তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন।”
স্থানীয় গৃহবধূ মিতা খাতুন অভিযোগ করেন, কাদের এলাকার সুন্দরী নারীদের বিভিন্ন সময় কুপ্রস্তাব দেন এবং রাজি না হলে হয়রানি করেন। তিনি বলেন, “কাদেরের অত্যাচারে এলাকার রাস্তা দিয়েও চলাচলে যায় না।” সুদের ব্যবসা ও হয়রানির অভিযোগ
স্থানীয় প্রবীণ ব্যক্তি হাজী ইউনুচ গাজী বলেন, “এই কাদের সুদে, আদম ও মাদক ব্যবসা করে হঠাৎ অনেক টাকার মালিক হয়ে গেছে। তার বিরুদ্ধে কথা বলায় সে আমার দুই ছেলেকে মামলা দিয়ে হয়রানি করেছে।”
ইউপি সদস্য মো. আসাদুজ্জামান আসাদ বলেন, কাদের আদম ব্যবসার নামে বহু লোকের কাছ থেকে টাকা নিয়ে বিদেশে লোক না পাঠিয়ে হয়রানি করেছে। ভুক্তভোগীরা তার কাছে এলে তিনি কাদেরের সঙ্গে কথা বলতে গেলে কাদের তাকে অপমান করে এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে।
মানববন্ধনে বক্তারা সম্মিলিতভাবে প্রশাসনের কাছে কাদেরের অপকর্মের কঠোর ও সুষ্ঠু বিচার দাবি করেন, যেন এলাকার শান্তিপ্রিয় মানুষজন মানসম্মান নিয়ে নিরাপদে বসবাস করতে পারে।
মানববন্ধনে বক্তব্য রাখেন— ইউপি সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, হাজী ইউনুচ গাজী, স্থানীয় মসজিদের ইমাম রাসেল হোসেন, ভুক্তভোগী গৃহবধূ সালমা ইসলাম, মিতা খাতুন, সমাজ সেবক আশরাফুল ইসলাম, হারুন প্রমুখ।

সর্বাধিক পঠিত

ঝিকরগাছায় ১৬ দিন ধরে নিখোঁজ কিশোর রাকিব, সন্তানের অপেক্ষায় মায়ের বুকভরা আর্তনাদ

রাজগঞ্জে বহু অপকর্মের হোতা কাদেরের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

আপডেট: ০৫:২১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫