০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

যশোরে আপন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই গুরুতর আহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:২৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৫৫৬

যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঘুরুলিয়া মাজারপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আপন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে আজ রোববার (২৩ নভেম্বর, ২০২৫) সকাল ৭টার দিকে। আহত ব্যক্তির নাম মিজানুর রহমান (৫০), তিনি ওই গ্রামের মৃত আতর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মিজানুর রহমান তার বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় তার আপন ছোট ভাই কামাল (৪৫) সেখানে আসেন। জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই কামাল ক্ষিপ্ত হয়ে একটি চাকু নিয়ে এসে বড় ভাই মিজানুর রহমানকে একের পর এক আঘাত করতে থাকেন।
এতে মিজানুর রহমানের হাত, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক জানান, ছুরিকাঘাতে আহত ভিকটিম মিজানুর রহমানের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এদিকে, এই ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে বলে প্রতিবেশীরা জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

শার্শায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

যশোরে আপন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই গুরুতর আহত

আপডেট: ০৩:২৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫