শনিবার মনিহার কমিউনিটি সেন্টারে যশোর নগর মহিলা দলের ১ নম্বর ওয়ার্ড শাখার (আঞ্চলিক কমিটি) পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
* সভাপতিত্ব করেন নগর মহিলা দলের ১ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি তরজিনা বেগম।
* সভা পরিচালনা করেন নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না।
* এছাড়াও উপস্থিত ছিলেন—
* নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু।
* সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম।
* নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা।
* সাংগঠনিক সম্পাদক আম্বিয়া মঞ্জুর মুক্তা প্রমুখ।



























