দিনাজপুরে একটি মিনিবাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন সদস্য নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।
শনিবার (২২ নভেম্বর, ২০২৫) দুপুর ২টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের নশিপুরে ধান গবেষণা কেন্দ্রের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর রেজাউল করিম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
কান্তজির মেলায় যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি
নিহতরা হলেন—মাজিয়া বেগম (১৫), মর্জিনা খাতুন (৫৫), এবং এক অপরিচিত শিশু। আহত হয়েছেন সারজিনা বেগম (৩১) ও ইজিবাইক চালক রুবেল (৩২)।
পুলিশ জানিয়েছে, দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার আমরা গ্রামের একই পরিবারের পাঁচজন সদস্য কান্তজির মেলা দেখতে যাচ্ছিলেন। পথে একটি মিনিবাসের সঙ্গে তাদের বহনকারী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।
০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬
শিরোনাম:
দিনাজপুরে মিনিবাস-ইজিবাইক সংঘর্ষ, একই পরিবারের ৩ জন নিহত
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৫:২৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- ৫৫৪
সর্বাধিক পঠিত






















