০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

এনসিটি চুক্তি স্থগিতের নির্দেশ হাইকোর্টের

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৫৫২

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার চুক্তি সংক্রান্ত সব কার্যক্রম মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২০ নভেম্বর, ২০২৫) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই মৌখিক নির্দেশ প্রদান করেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতের কাছে চুক্তির সব কার্যক্রম বন্ধ রাখার আশ্বাস দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
গত ৩০ জুলাই এনসিটি পরিচালনার বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং একটি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে হওয়া চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন।
বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন এই রিট আবেদনটি দায়ের করেন, যেখানে নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়।

সর্বাধিক পঠিত

৩০০ টাকার কেনাকাটায় রয়েল এনফিল্ড জিতলেন যশোরের হৃদয়

এনসিটি চুক্তি স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আপডেট: ০৯:৫৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫