যশোর/কেশবপুর: বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য এবং কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু (৬৫) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২১ নভেম্বর, ২০২৫) সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ভারতের দিল্লির মালাঠা রাজ্যের মেডান্তা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
অ্যাডভোকেট মিন্টুর শ্যালক শরিফ খান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কেশবপুর পৌরসভার বালিয়াডাঙ্গা এলাকার সন্তান অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু ছিলেন প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের আপন ভাগ্নে। বিএনপির কেশবপুর রাজনীতিতে তাঁর অবদান ছিল অপরিসীম। তিনি একাধিকবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
আইনজীবী হিসেবেও তাঁর ছিল ব্যাপক পরিচিতি। ১৯৮৬ সালে তিনি যশোর জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। আইন অঙ্গনে ব্যাপক জনপ্রিয় এই ব্যক্তিত্ব সরকারি কৌঁসুলি হিসেবে এবং যশোর জেলা আইনজীবী সমিতির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
অ্যাডভোকেট মিন্টুর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন এবং আইনজীবী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন:
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম
বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত
ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ (যশোর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী)
জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট
সাধারণ সম্পাদক এম এ গফুর
এছাড়াও বিএনপি এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে
০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬
শিরোনাম:
ইন্তেকাল করেছেন কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:৪৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- ৫৮৩
সর্বাধিক পঠিত






















