০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

যশোর-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত ১,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৪৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৫৬৯

নবজাতক নাতিকে দেখতে যাচ্ছিলেন তিনি
যশোর: যশোরের মনিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা সেলিম মোল্লা (৪৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি তার সদ্য ভূমিষ্ঠ নাতিকে দেখতে মোটরসাইকেলে করে যশোর শহরের দিকে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেলিম মোল্লা মোটরসাইকেলে করে যাওয়ার সময় রাজারহাট এলাকায় আমির পেট্রোলিয়াম ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘাতক ট্রাকটির নম্বর সাতক্ষীরা ট–১১–০৬৬৭। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এদিকে, স্থানীয়রা জানিয়েছেন যে রাজারহাট এলাকায় দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা রোধে ওই স্থানে দ্রুত একটি গোলচত্ত স্থাপনের দাবি জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

শার্শায় ৪০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

যশোর-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত ১,

আপডেট: ০৮:৪৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫