০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

যশোরে সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৫৫৩

ছিনতাইয়ের প্রস্তুতিকালে যশোরের সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে বার্মিজ টিপ চাকুসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের উত্তর আরবপুর পাওয়ার হাউজপাড়ার রংধনু গলির একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক ভূঁঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ আবু হাসানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। তারা জানতে পারেন, কয়েকজন যুবক চাকু নিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করে, কিন্তু ডিবি সদস্যরা তিনজনকে আটক করতে সক্ষম হন।
আটককৃতরা হলেন— উত্তর আরবপুর পাওয়ার হাউজপাড়ার ভাড়াটিয়া মো. জাহিদ হোসেন (২৫), শংকরপুর আশ্রম রোডের শুকুর আলী (২৩) এবং রেলগেট পশ্চিমপাড়ার মহন সরদার (২০)। তাদের কাছ থেকে দুটি বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য এবং যশোর শহর ও আশপাশের এলাকায় ছিনতাই, মারামারি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
ওসি মনজুরুল হক ভূঁঞা আরও জানান, আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বাধিক পঠিত

বীর মুক্তিযোদ্ধা রবিউল আলমের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন, যশোর প্রেসক্লাবে বর্ণাঢ্য অনুষ্ঠান

যশোরে সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

আপডেট: ০৮:৩৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫