০১:৫২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৫৭৮

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বাঁশবাড়িয়া কারিকরপাড়া গ্রামে এই অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় বাঁশবাড়িয়া গ্রামের মৃত রওশন আলীর ছেলে টিটো (৪৭) এবং মনতাজ আলী সরদারের ছেলে বিল্লাল হোসেন (৪৮)-কে আটক করা হয়। তল্লাশির পর তাদের দেহ থেকে মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার পর পরই উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বাধিক পঠিত

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের প্রকাশ্য অনুসন্ধানের অনুমোদন

যশোরে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট: ১১:৪৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫