রাজধানীর কলাবাগান এলাকার একটি ভাড়া বাসার ডিপ ফ্রিজের ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
কলাবাগান থানার পরিদর্শক (এসআই) মো. জিহান জানান, ঘটনার পর থেকেই নিহত নারীর স্বামী নজরুল ইসলাম পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, স্ত্রীকে হত্যার পর তার মরদেহ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখা হয়েছিল।
নিহত নারীর বড় মেয়ের বরাতে পুলিশ জানায়, সোমবার ভোরে তাদের বাবা নজরুল ইসলাম দুই মেয়েকে ঘুম থেকে তুলে বাসা থেকে বের হন। এ সময় মেয়েরা মায়ের খোঁজ জানতে চাইলে নজরুল তাদের বলেন, “তোমার মা অন্য একজনের সঙ্গে চলে গেছে।” এরপর তিনি দুই মেয়েকে আদাবরে তাদের নানাবাড়িতে পৌঁছে দেন।
পুলিশ আরও জানায়, বাবার কথায় সন্দেহ হওয়ায় মেয়েরা নানাবাড়ির স্বজনদের সঙ্গে যোগাযোগ করে। পরে পরিবারের সদস্যরা থানায় গিয়ে বিষয়টি জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশ ওই বাসার তালা ভেঙে প্রবেশ করে এবং ডিপ ফ্রিজের ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পলাতক স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
শিরোনাম:
ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার: কলাবাগানে চাঞ্চল্য, স্বামী পলাতক
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৫:৫৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- ৫৭১
সর্বাধিক পঠিত



























