ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাগাডাংগা সীমান্ত থেকে মানব পাচারের সময় এক শিশুসহ মোট ১১ জনকে আটক করেছে ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার (১০ অক্টোবর) গভীর রাতে বিজিবি এই অভিযান পরিচালনা করে।
বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোররাতে উপজেলার বাগাডাংগা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের বা পাচারের চেষ্টার সময় ৪ জন পুরুষ, ৬ জন নারী এবং ১ জন শিশুকে আটক করা হয়। আটককৃতদের শনিবার দুপুরে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমাদুর রহমান বলেন, “আটক ব্যক্তিরা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।”
বিজিবি সূত্র অনুযায়ী, সাম্প্রতিক সময়ে মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে মানব পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সীমান্তে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
১২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
শিরোনাম:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মানব পাচারের সময় শিশুসহ ১১ জন আটক
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৭:৪৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- ৬০০
সর্বাধিক পঠিত



























