: যশোর-নড়াইল মহাসড়কের তুলারামপুর হাইওয়ে থানার সামনে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। তুলারামপুর হাইওয়ে থানার পুলিশ সার্জেন্ট ইমরান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নড়াইল থেকে একটি আন্তঃজেলা যাত্রীবাহী বাস যশোরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের একটি পুকুরে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করে আহতদের দ্রুত নড়াইল সদর হাসপাতালে পাঠান। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। ফায়ার সার্ভিসের সদস্যরা বাসের ভেতরে আটকে পড়া কয়েকজন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহতদের মধ্যে রয়েছেন ট্রাকচালক এনামুল হক, কবিতা, সাথী, রিজিয়া, আন্না, আরিয়ান, রত্না, কল্পনা, আরজিনা, মিনতী, সুভদ্রা, অনিমা, আকাশ, সুলতানা ও উর্মিলা প্রমুখ।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শরীফ মো. হাসান ফেরদৌস জানান, দুর্ঘটনায় আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত ট্রাকচালক এনামুল হক ও উর্মিলাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তুলারামপুর হাইওয়ে থানার সার্জেন্ট ইমরান আলী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার কাজ সম্পন্ন করা হয়েছে এবং বর্তমানে যশোর-নড়াইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
শিরোনাম:
যশোর-নড়াইল মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ১৫ জন
-
নিউজ ডেস্ক - আপডেট: ১২:৪৫:২২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- ৫৬৫
সর্বাধিক পঠিত


























