বাঞ্ছারামপুর মওলাগঞ্জ বাজার মাঠে অনুষ্ঠিত এক গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, তারা কোনো ভয়ভীতি বা হামলায় বিচলিত নন। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “কুমিরকে সর্দির ভয় দেখাবেন না। কুমির পানিতেই থাকে। আমাদের আবার পানিতে নামাবেন কি?”
উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ শাখার সভাপতি সামসুল হক সুমনের সভাপতিত্বে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করীম উল্লেখ করেন, ১৯৮৭ সালে দল প্রতিষ্ঠার পর থেকে তারা নানা ভয়ভীতি, হুংকার ও হামলার শিকার হয়ে রক্ত ঝরিয়েছেন, তাই এখন আর কোনো কিছুতেই ভয় পান না।
ফ্যাসিবাদ পতন ও অনাচার প্রসঙ্গে
মুফতী রেজাউল করীম বিগত শাসকদের তীব্র সমালোচনা করে বলেন, স্বাধীনতার পর যারা দেশ শাসন করেছেন, তারা বারবার দেশকে চোরের দিক থেকে চ্যাম্পিয়ন করেছে। তারা দেশের টাকা বিদেশে পাচার করে কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে ‘বেগমপাড়া’ তৈরি করেছে। তিনি অভিযোগ করেন, দেশকে গুম ও খুনের রাজ্যে পরিণত করে তারা আন্তর্জাতিক মহলে দেশকে লজ্জাজনক অবস্থায় পৌঁছে দিয়েছিলেন।
এসব অনাচারের জন্য দেশের মানুষ অতিষ্ঠ হয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। চরমোনাই পীর এই নৈরাজ্য ও অনাচারের মূল কারণ হিসেবে “আল্লাহর আইন বাদ দিয়ে মানবরচিত কুফরি আইন বাস্তবায়ন”-কে দায়ী করেন।
০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
শিরোনাম:
কুমিরকে সর্দির ভয় দেখাবেন না: চরমোনাই পীর
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৭:০৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- ৫৬৭
সর্বাধিক পঠিত


























