১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

লামায় ৫ হাজার ইয়াবাসহ চার রোহিঙ্গা আটক,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩০:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৮০

বান্দরবানের লামা থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে, যাদের মধ্যে তিনজন নারী।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মধ্যম হায়দারনাশী এলাকায় হেলাল মেম্বারের বাগানবাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন:
* মো. হাসান (২৭)
* ইয়াছমিন আরা (২৪)
* খতিজা বেগম (৫৫)
* শাহানু আক্তার (৩৫)
আটককৃত সবাই কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তারা ক্যাম্পের মাদক চক্রের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার, বান্দরবানসহ দেশের বিভিন্ন এলাকায় পাচার করত।
স্থানীয়দের সন্দেহ হলে তারা কুমারী পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে এসআই জামিল আহমদের নেতৃত্বে লামা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
রোববার (২৮ সেপ্টেম্বর) আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত

আমিনবাজারের ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নামজারিতে হয়রানি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

লামায় ৫ হাজার ইয়াবাসহ চার রোহিঙ্গা আটক,

আপডেট: ১০:৩০:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫