০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
যশোরে ৩.৫ মাত্রার ভূমিকম্প

যশোরে ৩.৫ মাত্রার ভূমিকম্প

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬৬

যশোরের মণিরামপুর উপজেলায় ৩ দশমিক ৫ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ, শনিবার (২৭ সেপ্টেম্বর), বেলা ২টা ২৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এ নিয়ে চলতি মাসে এটি দেশে তৃতীয়বারের মতো ভূমিকম্পের ঘটনা।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে টেলিপ্রিন্টার অপারেটর মো. গোলাম মোস্তফা এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেন।
বার্তায় বলা হয়, দুপুর ২টা ২৭ মিনিট ২৯ সেকেন্ডে ২২.৯৫° উত্তর অক্ষাংশ ও ৮৯.১৩° পূর্ব দ্রাঘিমাংশে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল যশোরের মণিরামপুর। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৫ এবং ঢাকা থেকে এর দূরত্ব ছিল ১৫৭ কিলোমিটার।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর জানান, এটি একটি নিম্নমাত্রার ভূমিকম্প ছিল এবং মণিরামপুরেই এর উৎপত্তিস্থল।
তিনি আরও জানান, এর আগে সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতকে ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। তারও এক সপ্তাহ আগে ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়, যা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছিল।

সর্বাধিক পঠিত

তেজগাঁও কলেজের নবনিযুক্ত দুই উপাধ্যক্ষকে প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা

যশোরে ৩.৫ মাত্রার ভূমিকম্প

যশোরে ৩.৫ মাত্রার ভূমিকম্প

আপডেট: ০৭:৫৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫