যশোরের শীর্ষ সন্ত্রাসী রাকিব ওরফে ‘ভাইপো রাকিব’কে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। কোতোয়ালি থানার এসআই চঞ্চল কুমার বিশ্বাস মামলার তদন্ত শেষে এই চার্জশিট দাখিল করেন।
অভিযুক্তরা হলেন: শংকরপুরের কাজী তারেক, চাঁচড়া জামতলার তানভীর, রিয়াজ, সাব্বির, শংকরপুরের আকাশ, ইসকেনের ইয়াসিন, বেজপাড়ার সুমন ওরফে ট্যাটু সুমন, কৃষ্ণবাটির ভাগ্নে হৃদয় এবং চানপাড়ার হাসান মোল্যা।
মামলার বিবরণ অনুযায়ী, রাকিব চাঁচড়া বাবলাতলা মোড়ে মাছের পোনার ব্যবসা করতেন। তিনি ওই এলাকায় আসামিদের মাদক ব্যবসায় বাধা দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়। চলতি বছরের ১৯ জানুয়ারি রাত ১০টার দিকে রাকিব তার বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় আসামি তানভীর তাকে কৌশলে বাইরে ডেকে নিয়ে যায়। রাকিব বাইরে আসার সঙ্গে সঙ্গে কাজী তারেকের নির্দেশে ইমন তাকে লক্ষ্য করে গুলি চালায়। দুটি গুলি রাকিবের বুকে বিদ্ধ হয় এবং আরেকটি তার বাম হাতে লাগে। গুলির শব্দ শুনে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রাকিবকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় রাকিবের মা ফয়জুন্নাহার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
তদন্তে আটক আসামিদের স্বীকারোক্তি এবং সাক্ষীদের জবানবন্দির ভিত্তিতে পুলিশ ৯ জনের বিরুদ্ধে হত্যাকাণ্ডের চেষ্টা ও জড়িত থাকার প্রমাণ পায়। চার্জশিটে অভিযুক্ত ইয়াসিন, ট্যাটু সুমন ও সাব্বিরকে পলাতক দেখানো হয়েছে।
১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী 'ভাইপো রাকিব'কে হত্যাচেষ্টার মামলায় ৯ জনের বিরুদ্ধে চার্জশিট
শীর্ষ সন্ত্রাসী ‘ভাইপো রাকিব’কে হত্যাচেষ্টার মামলায় ৯ জনের বিরুদ্ধে চার্জশিট
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:৫৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- ৫৫০
সর্বাধিক পঠিত



























