০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে শার্শা বিএনপি নেতা আনোয়ার হোসেনকে অব্যাহতি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৭৩

দুর্নীতির বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থানের অংশ হিসেবে যশোর জেলা বিএনপি শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে দলের সব পদ থেকে অব্যাহতি দিয়েছে। তার বিরুদ্ধে তেলপাম্প দখল, জাল-জালিয়াতি, বিচারকের স্বাক্ষর ও ওয়ারিশ সনদ জাল করা এবং চাঁদাবাজিসহ নানা গুরুতর অভিযোগ রয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আনোয়ার হোসেন ওরফে আনোয়ার মেম্বারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে জানানো হয়, কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না এবং বিএনপিতে অপরাধীদের কোনো স্থান নেই।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, দল এখন দুর্নীতি, চাঁদাবাজি এবং অসদাচরণের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। গত বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, “শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং সেটিই আমাদের শক্তি।” তিনি আরও বলেন, নিজেদের সদস্যদের জবাবদিহিতার আওতায় আনার মাধ্যমেই বিএনপি প্রমাণ করেছে যে তারা সততার ব্যাপারে আন্তরিক।
এই নির্দেশনার আলোকে ইতিমধ্যে ২২০ জন নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। এছাড়াও, যারা দলে বিভাজন সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সুবিধাভোগী মানসিকতার কোনো স্থান বিএনপিতে নেই এবং তারেক রহমানের নির্দেশ পালনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত

শার্শায় ৪০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে শার্শা বিএনপি নেতা আনোয়ার হোসেনকে অব্যাহতি

দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে শার্শা বিএনপি নেতা আনোয়ার হোসেনকে অব্যাহতি

আপডেট: ০৮:৫১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫