০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪০:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৮৮

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনানুষ্ঠানিকভাবে প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। ইতোমধ্যে দলটি দুই শতাধিক আসনে সম্ভাব্য প্রার্থীদেরকে সবুজ সংকেত দিয়েছে। জোটের শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির পর বাকি আসনগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
দলের সূত্র জানায়, মাঠ জরিপের ফলাফল, নীতিনির্ধারকদের মতামত এবং তৃণমূলের জনপ্রিয়তা বিবেচনা করে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে।
বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কিছু আসনে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী কাজ শুরু করেছেন। এর মধ্যে যশোর-৩ আসনে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে প্রার্থী হিসেবে মাঠে নামার জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে। এছাড়া, চুয়াডাঙ্গা-১ আসনে শামসুজ্জামান দুদু, চুয়াডাঙ্গা-২ আসনে মাহমুদ হাসান খান এবং ঝিনাইদহ-৪ আসনে সাইফুল ইসলাম ফিরোজকে প্রার্থিতার কথা জানানো হয়েছে।
দক্ষিণাঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ আসনের মধ্যে খুলনা-৩ আসনে রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলাল, পটুয়াখালী-৪ আসনে এবিএম মোশারফ হোসেন, ভোলা-২ আসনে হাফিজ ইব্রাহীম, ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভোলা-৪ আসনে নুরুল ইসলাম নয়ন, বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপন, বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীন এবং বরিশাল-৪ আসনে রাজীব আহসানের প্রার্থিতা প্রায় নিশ্চিত হয়েছে।
দলের জ্যেষ্ঠ নেতাদের আসনগুলোও বেশিরভাগ ক্ষেত্রে নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ফজলুর রহমান খোকন, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাইফ মাহমুদ জুয়েলের মতো তরুণ নেতৃত্বকেও সামনে আনার সম্ভাবনা রয়েছে। দলীয় সূত্র মতে, আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় গ্রহণযোগ্য প্রার্থী নিশ্চিত করতে বিএনপি শীর্ষ নেতৃত্ব জরিপ ও যাচাই-বাছাই চালিয়ে যাচ্ছে।

সর্বাধিক পঠিত

শার্শায় ৪০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জাতীয় নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি

জাতীয় নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি

আপডেট: ০৯:৪০:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫