যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় আহসান উল্লাহ (৫২) নামে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা মিনি স্টেডিয়ামের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আহসান উল্লাহ শার্শা উপজেলার মাতিপুকুর গ্রামের ইউসুফ মোল্লার ছেলে। তিনি আফিল জুট মিলে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, ডিউটি শেষে আহসান উল্লাহ বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক আফ্রিদী (২৮) এবং আরোহী মাহমুদুল হাসান (৩০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠান।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর জড়িত মোটরসাইকেল (যশোর-ল-১৩-৮৬৯১) এবং বাইসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিরোনাম:
শার্শায় সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত, আহত ২
শার্শায় সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত, আহত ২
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৪:৫৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- ৫৭৪
সর্বাধিক পঠিত



























