১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
কেশবপুর থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬৬

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়নপ্রত্যাশী হিসেবে নিজেকে ঘোষণা করেছেন। রবিবার দুপুরে কেশবপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।
কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, “দীর্ঘ এক যুগ পর কেশবপুরের মাটি ও মানুষের সেবা করতে এসেছি। কেশবপুরের উন্নয়নে কাজ করতে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করি।” এ সময় তিনি সাংবাদিকদেরসহ সবার সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মশিয়ার রহমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহবুবুর মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামছুল আলম বুলবুল, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম পলাশসহ আরও অনেকে।
দীর্ঘদিন পর নিজ জন্মভূমিতে প্রত্যাবর্তন
শনিবার বিকেলে প্রায় ১২ বছর পর নিজ জন্মভূমি কেশবপুরের সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া গ্রামে ফিরেছেন শ্রাবণ। রাজনৈতিক কারণে তিনি ঢাকায় অবস্থান করছিলেন এবং দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। এ কারণে তাকে বহুবার হামলা ও মামলার শিকার হতে হয়েছে। তার আগমনে শত শত মোটরসাইকেল ও যানবাহনে করে হাজার হাজার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
উল্লেখ্য, ২০২২ সালের ১৭ এপ্রিল কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি করা হয় এবং ২০২৩ সালের ১১ অক্টোবর তাকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

সর্বাধিক পঠিত

৫০ বছরের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ ভোট, পশ্চিমবঙ্গে প্রথম দফায় রেকর্ড ৯০ শতাংশের বেশি ভোটগ্রহণ

কেশবপুর থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ

কেশবপুর থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ

আপডেট: ০৪:৫৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫