যশোরে একটি প্রতিষ্ঠানের নারী কর্মীকে অফিসে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের ডিলার সোহেলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত সোহেল শহরের স্টেডিয়াপাড়ার ফিরোজের ছেলে। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে, এমনকি তিনি একটি স্ত্রী হত্যা মামলারও আসামি ছিলেন।
ভুক্তভোগীর অভিযোগ
ভুক্তভোগী ওই নারী তার লিখিত অভিযোগে জানান, তিনি একটি কোম্পানির চাঁচড়া চেকপোস্ট এলাকার ডিপো ইনচার্জ হিসেবে কর্মরত। অভিযুক্ত সোহেল ওই প্রতিষ্ঠানের একজন ডিলার। গত ১৮ সেপ্টেম্বর বিকেলে সোহেল তার মোবাইল নম্বর নেন এবং পরদিন সকালে কাজের কথা বলে তাকে প্রথমে বাড়ির সামনে, এরপর পৌরপার্কে এবং সেখান থেকে স্টেডিয়ামপাড়ায় নিজের অফিসে নিয়ে যান। পরে কৌশলে তাকে পাশের একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে কুপ্রস্তাব দেন।
ওই নারী প্রস্তাবে রাজি না হলে সোহেল তাকে ধর্ষণের চেষ্টা করেন। যখন তিনি নিজের প্রতিষ্ঠানের মালিককে বিষয়টি জানাতে মোবাইল ফোন বের করেন, তখন সোহেল তার ফোন কেড়ে নিয়ে মারধর ও হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করেন। পরবর্তীতে তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানালে তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভয়েস রেকর্ড ও পাল্টাপাল্টি অভিযোগ
এদিকে, গ্রামের কাগজের কাছে আসা একটি ভয়েস রেকর্ডে শোনা যায়, সোহেল ওই নারীকে বলছেন, “তুমি কি ব্যস্ত? ব্যাচেলর থাক না, ফ্যামিলি বাসায় থাকছো? কোথায় সেটা?” আরেকটি রেকর্ডে তাকে বলতে শোনা যায়, “আস্তে কথা বলো ও ফোনটা সাইলেন্ট করে রাখ।” এসব রেকর্ডে ওই নারী সোহেলের কাছে ফ্ল্যাটে নিয়ে আসার কারণ জানতে চাইলেও তিনি সরাসরি কোনো উত্তর দেননি।
এসব অভিযোগ অস্বীকার করে সোহেল গ্রামের কাগজকে বলেন যে, ওই মেয়ের সঙ্গে তার তেমন কথা হয়নি এবং তিনি ষড়যন্ত্রের শিকার। তবে পরবর্তীতে তিনি জানান, ওই মেয়ের কাছে কোম্পানির ৩১ লাখ টাকা পাওনা থাকায় তিনি তাকে ডেকে নিয়েছিলেন। তিনি স্বীকার করেন যে প্রথমে আব্দুর রাজ্জাক কলেজের মোড়ে কথা বলার পর মানুষ যাতে না দেখে, সেজন্য তাকে অফিসে এবং পরে একটি ফ্ল্যাটে নিয়ে যান। ফ্ল্যাটে ওই নারী চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন আসে এবং তখন তিনি তাকে মারধর করেন, তবে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি বলে তার দাবি।
পুলিশের তৎপরতা
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। পুলিশের একটি বিশেষ দল ঘটনার তদন্ত শুরু করেছে এবং বাদীর সঙ্গে কথা বলেছে। তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে।
১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম:
যশোরে নারী কর্মীকে ধর্ষণের অভিযোগে ডিলারের বিরুদ্ধে মামলা
যশোরে নারী কর্মীকে ধর্ষণের অভিযোগে ডিলারের বিরুদ্ধে মামলা
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৪:৫১:০২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- ৫৬৬
সর্বাধিক পঠিত



























