১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬৪

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মার্কিন সেনাবাহিনীর স্পেশাল অপারেশনস ইউনিটের চার সদস্য নিহত হয়েছেন। গত বুধবার (স্থানীয় সময় রাতে) নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে এই দুর্ঘটনা ঘটে।
বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি ছিল একটি এমএইচ-৬০ ব্ল্যাক হক, যা ১৬০তম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্ট ব্যবহার করত। মার্কিন আর্মি স্পেশাল অপারেশনস কমান্ড এক বিবৃতিতে জানায়, হেলিকপ্টারটিতে থাকা চার সেনাই দুর্ঘটনায় মারা গেছেন।
শুক্রবার এক শোকবার্তায় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জনাথন ব্রাগা নিহতদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
একজন মুখপাত্রের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার ঠিক আগে হেলিকপ্টারটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এবং এর পরপরই এটি বিধ্বস্ত হয়।

সর্বাধিক পঠিত

৫০ বছরের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ ভোট, পশ্চিমবঙ্গে প্রথম দফায় রেকর্ড ৯০ শতাংশের বেশি ভোটগ্রহণ

মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত

মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত

আপডেট: ১১:৩৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫