চুয়াডাঙ্গা: জমি ও গরু কেনাবেচা সংক্রান্ত পুরোনো বিরোধের জেরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
নিহতরা হলেন উথলী গ্রামের মাঝেরপাড়ার বাসিন্দা মৃত খোদা বক্স মণ্ডলের দুই ছেলে আনোয়ার (৫৫) ও হামজা (৪৫)। তারা প্রতিদিনের মতো কৃষিকাজে মাঠে গিয়েছিলেন। সেখানে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
স্থানীয়দের ভাষ্যমতে, প্রতিবেশী খোকার সঙ্গে নিহত আনোয়ার ও হামজার দীর্ঘদিনের বিরোধ চলছিল, যা এই হামলার মূল কারণ বলে ধারণা করা হচ্ছে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, তাদের দুজনের শরীরেই ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই একজন মারা যান এবং অন্যজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
একই পরিবারের দুই সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো উথলী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার মানুষ এই নির্মম ঘটনায় স্তম্ভিত।
১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম:
চুয়াডাঙ্গায় জমি ও গরু কেনাবেচার বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গায় জমি ও গরু কেনাবেচার বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যা
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- ৫৯৯
সর্বাধিক পঠিত



























