টুঙ্গিপাড়া এক্সপ্রেস গোপালগঞ্জ থেকে রাজশাহী, অভিযাত্রী কমিউটার ঢাকা থেকে গোপালগঞ্জ এবং রূপসী বাংলা ঢাকা থেকে কাশিয়ানী হয়ে বেনাপোল চলাচল করত। জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা থেকে কাশিয়ানী হয়ে খুলনা এবং ভাটিয়াপাড়া এক্সপ্রেস ভাঙ্গা থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত চলাচল করত।
১৫ নভেম্বর থেকে এসব ট্রেন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় যাত্রীরা। বিশেষ করে ঢাকায় যাতায়াতের ক্ষেত্রে ট্রেনে সময় ও খরচ কম হওয়ায় অনেকেই এ সেবার ওপর নির্ভরশীল।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়ে রেলপথ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত ট্রেন চালু না করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি কর্মসূচি থাকায় নতুন করে সহিংসতা ও ভাঙচুরের আশঙ্কাও রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব সেবা চালুর সম্ভাবনা কম।




















