০৬:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

যশোরের ঝিকরগাছায় অবৈধ নারিকেল তেল ও অননুমোদিত শিশুখাদ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৫১৩

ঝিকরগাছা প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছায় অবৈধভাবে নারিকেল তেল উৎপাদন এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন শিশুখাদ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার কলেজ রোড ও উপজেলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কলেজ রোডের মেসার্স আব্দুস সাত্তার বিশ্বাস অয়েল মিলসে অনুমোদন ছাড়াই প্যারাসুট ব্র্যান্ডের কদম ফুল নারিকেল তেল উৎপাদন এবং বিএসটিআইয়ের লোগো ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, উপজেলা বাজারের ছালাম স্টোরে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন প্যাকেটজাত শিশুখাদ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করতে দেখা যায়। এ অপরাধে একই আইনের ৩৭ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে মনিটরিং টিমের উপস্থিতিতে মাংস ব্যবসায়ীরা প্রতি কেজি মাংসের দাম ৭৮০ টাকা থেকে কমিয়ে ৭৫০ টাকা নির্ধারণ করেন। পাশাপাশি দোকানে মূল্যতালিকা টাঙিয়ে দেন।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান অভিযানে নেতৃত্ব দেন। এ সময় জেলা পুলিশ, ঝিকরগাছা থানা পুলিশের সদস্য এবং যশোর জেলা ক্যাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

শার্শা মোবাইল কোর্ট পরিচালনা করে ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ

যশোরের ঝিকরগাছায় অবৈধ নারিকেল তেল ও অননুমোদিত শিশুখাদ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর

আপডেট: ০৫:০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬