ভারতের আগ্রার তাজমহল দেখতে গিয়ে জীবনের ১৮টি বছর কারাগারে কাটাতে হয়েছে মোংলার বাদল ফরাজিকে। নামের মিলের কারণে একটি হত্যা মামলায় জড়িয়ে পড়ার পর ভারতের কারাগারে ১০ বছর এবং পরে বাংলাদেশে আরও আট বছর বন্দিজীবন কাটান তিনি। অবশেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন বাদল।
দীর্ঘ ১৮ বছর পর মায়ের কোলে ফেরার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরাও।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকার কাশিমপুর কারাগার থেকে পুলিশি প্রহরায় বাদলকে মোংলায় নেওয়া হয়। পথে তাকে বাগেরহাট জেলা কারাগারের কর্মকর্তাদের কার্যালয়ে নেওয়া হয়।
প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে, রাত ১১টার দিকে, তাকে মোংলার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় বৃদ্ধ মা ও পরিবারের অন্য সদস্যরা তাঁকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন




















