: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়ন এবং দলকে সুসংগঠিত করার লক্ষ্যে যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা বাজারে কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ঝাঁপা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই সমাবেশ আয়োজিত হয়।
ঝাঁপা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলাউদ্দীন আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মুছা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা রবিউল ইসলাম রবি।
সমাবেশে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুল গফুর, মফিজুর রহমান মফিজ, আব্দুল মোত্তালিব গাজী, খান শফিয়ার রহমান, আব্দুল হাই, গাজী আব্দুস সাত্তার, কফিল উদ্দীন, জাহাঙ্গীর আলম টগর, মুক্তার হোসেন, আহসান হাবিব রিপন, হুমায়ুন কবির, আব্দুল খালেক, মাস্টার আজিজুর রহমান, বাবুল মাস্টার, শরীফ হোসেন, আবুল বাশার, সাইফুল ইসলাম সাগর, আবু সাউদ, তুহিন মাহমুদ, মুজিবর রহমান, ইকরামুল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ এই সমাবেশে অংশ নেন। সমাবেশ শেষে প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ ঝাঁপা বাজারের দোকানদার ও পথচারীদের মধ্যে বিএনপির ৩১ দফার প্রচারপত্র বিতরণ করেন।
১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম:
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মণিরামপুরে কর্মী সমাবেশ
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মণিরামপুরে কর্মী সমাবেশ
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:০০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- ৫৬৫
সর্বাধিক পঠিত



























