১০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
১৭ বছর পর নিজ এলাকায় কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, কেশবপুরে নেতাকর্মীদের ঢল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬৩

দীর্ঘ ১৭ বছর পর নিজ এলাকা যশোরের কেশবপুরে ফিরে এলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। শনিবার বিকেলে তার আগমনকে কেন্দ্র করে হাজার হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী তাকে স্বাগত জানাতে জড়ো হন। শত শত মোটরসাইকেল ও যানবাহনের বিশাল বহর নিয়ে তারা শ্রাবণকে অভ্যর্থনা জানান।
দীর্ঘদিন ঢাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকা শ্রাবণকে বরণ করে নিতে কেশবপুর শহর ও এর আশেপাশের এলাকায় ব্যানার-ফেস্টুন লাগানো হয়। তার আগমনকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
কেশবপুরে পৌঁছানোর পর রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে তাকে অভিবাদন জানান। শ্রাবণ প্রথমেই প্রয়াত বিএনপি নেতা ও মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর আবুর কবর জিয়ারত করেন। এরপর তিনি একটি পথসভা এবং বিএনপির ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ সম্বলিত প্রচারপত্র বিতরণ করেন। এর আগে দুপুরে যশোরে পৌঁছে তিনি প্রয়াত সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের কবরও জিয়ারত করেন।
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া গ্রামের বাসিন্দা কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বর্তমানে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়ায় তাকে বহুবার হামলা-মামলার শিকার হতে হয়েছে। ২০২২ সালের এপ্রিলে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি হয়েছিলেন এবং ২০২৩ সালের অক্টোবরে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হন।
দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে তিনি কাজ করে চলেছেন। স্থানীয়ভাবে গুঞ্জন রয়েছে, তিনি যশোর-৬ (কেশবপুর) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। তার দীর্ঘ ১৭ বছর পর নিজ এলাকায় ফেরা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সর্বাধিক পঠিত

৫০ বছরের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ ভোট, পশ্চিমবঙ্গে প্রথম দফায় রেকর্ড ৯০ শতাংশের বেশি ভোটগ্রহণ

১৭ বছর পর নিজ এলাকায় কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, কেশবপুরে নেতাকর্মীদের ঢল

১৭ বছর পর নিজ এলাকায় কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, কেশবপুরে নেতাকর্মীদের ঢল

আপডেট: ০৮:৫৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫