সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাঘা উপজেলার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। ওসি জানিয়েছেন, দুটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা চারঘাটের দিক থেকে এসে ফটকের সামনে সামান্য আগুন লাগানোর চেষ্টা করে। তবে আশপাশে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে বিষয়টি টের পেয়ে যাওয়ায় তারা ভেতরে ঢুকতে পারেনি।
এঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে বাড়ির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে।
০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম:
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৬:৫৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- ৫০৩
সর্বাধিক পঠিত




















