০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের বড় ভাই ছাত্রলীগ নেতা মানিক গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৫০৩

সাতক্ষীরা প্রতিনিধিঃ ভারত থেকে দেশে ফেরার পথে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে যশোরের কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিককে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে ভোমরা চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

গ্রেপ্তার মানিক কেশবপুর উপজেলার চিংড়া বাজার এলাকার বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলামের ছেলে। তার ছোট ভাই কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যান মানিক। সোমবার দেশে ফেরার সময় ভোমরা চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিককে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তারের খবর তারা পেয়েছেন। তাকে কেশবপুর থানায় নিয়ে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে মানিককে কোন মামলায় বা কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি।

সর্বাধিক পঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আমদানিকৃত পাথর বোঝাই ট্রাক ও ভারতীয় চোরাই মোবাইল ফোন সহ ভারতীয় নাগরিক আটক

সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের বড় ভাই ছাত্রলীগ নেতা মানিক গ্রেপ্তার

আপডেট: ০৭:৫৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬